চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়কের ভাই আটক

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই ওয়াহিদুল আলমকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক একটার দিকে নিমতলা এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। আটক ওয়াহিদুল আলম স্থানীয় নিমতলা এলাকার হারুন সওদাগর (কমিশনার হারুন নামে পরিচিত) এর ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, পুলিশের কাছে অপরাধীর রাজনৈতিক পরিচয় কোনো মুখ্য বিষয় নয়, চাঁদাবাজ মানেই সে কেবল একজন অপরাধী। সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলমকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী বা ব্যক্তি থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের মুঠোফোনে বারবার কল দিয়েও পাওয়া যায়নি।

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়কের ভাই আটক

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই ওয়াহিদুল আলমকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক একটার দিকে নিমতলা এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

আটক ওয়াহিদুল আলম স্থানীয় নিমতলা এলাকার হারুন সওদাগর (কমিশনার হারুন নামে পরিচিত) এর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, পুলিশের কাছে অপরাধীর রাজনৈতিক পরিচয় কোনো মুখ্য বিষয় নয়, চাঁদাবাজ মানেই সে কেবল একজন অপরাধী। সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলমকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী বা ব্যক্তি থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের মুঠোফোনে বারবার কল দিয়েও পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow