চট্টগ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলায় চারজন গ্রেপ্তার 

চট্টগ্রামে সাগরিকায় চাঞ্চল্যকর আকাশ দাশ হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার (১ মার্চ) পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামিরা হলেন, সৈকত (২২), মো. নাজমুল হুদা রিয়াজ (২১), মো. মহসিন (২১) ও রেদুয়ান হোসেন বিজয় (২১)। জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৮টার সময় পাওনা টাকার জন্য নাজমুল, রিয়াদ, রায়হান এসটেক ফ্যাক্টরির কর্মী মাইকেল নামে এক ব্যক্তিকে ফ্যাক্টরির সামনে থেকে টেনে নিয়ে যায়। খবর পেয়ে ফ্যাক্টরির কর্মী আকাশ দাশসহ ফ্যাক্টরির অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে যায়। এ সময় আকাশ দাশের (২৬) সঙ্গে আসামি নাজমুল, রিয়াদ ও রায়হানের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আকাশ দাশকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায় মো. রায়হান। পরে রায়হান ও সহযোগীরা পুনরায় আকাশ দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে আকাশ দাশ মারা যায়। এ হত্যাকাণ্ডের পর মৃতের পরিবার পাহাড়তলী থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে র‌্যাব এর সহযোগিতায় গাইবান্ধা থানা এলাকা মো. নাজমুল হুদা রিয়াজ (২১)কে, সীতাকুন্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের বক্তার পাড়া এলাকা হতে ম

চট্টগ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলায় চারজন গ্রেপ্তার 

চট্টগ্রামে সাগরিকায় চাঞ্চল্যকর আকাশ দাশ হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১ মার্চ) পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন, সৈকত (২২), মো. নাজমুল হুদা রিয়াজ (২১), মো. মহসিন (২১) ও রেদুয়ান হোসেন বিজয় (২১)।

জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৮টার সময় পাওনা টাকার জন্য নাজমুল, রিয়াদ, রায়হান এসটেক ফ্যাক্টরির কর্মী মাইকেল নামে এক ব্যক্তিকে ফ্যাক্টরির সামনে থেকে টেনে নিয়ে যায়। খবর পেয়ে ফ্যাক্টরির কর্মী আকাশ দাশসহ ফ্যাক্টরির অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে যায়। এ সময় আকাশ দাশের (২৬) সঙ্গে আসামি নাজমুল, রিয়াদ ও রায়হানের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আকাশ দাশকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায় মো. রায়হান।

পরে রায়হান ও সহযোগীরা পুনরায় আকাশ দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে আকাশ দাশ মারা যায়।
এ হত্যাকাণ্ডের পর মৃতের পরিবার পাহাড়তলী থানায় মামলা করে।

মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে র‌্যাব এর সহযোগিতায় গাইবান্ধা থানা এলাকা মো. নাজমুল হুদা রিয়াজ (২১)কে, সীতাকুন্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের বক্তার পাড়া এলাকা হতে মো. সৈকত (২২)কে, নগরীর বড়পোল এলাকা থেকে মো. মহসিন (২১)কে এবং পাহাড়তলি থানাধীন বাইন্যাপাড়া এলাকা হতে মো. রেদুয়ান হোসেন বিজয় (২১) কে গ্রেপ্তার করা হয়।

পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার বলেন, এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত আসামি মো. সৈকতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow