চট্টগ্রামে চোর সন্দেহে মারধর, যুবকের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে মারধরে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কারখানার দায়িত্বরত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। জানা গেছে, রোববার ভোরে বোয়ালখালী উপজেলার শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানার টিনের চালার কেটে ভেতরে প্রবেশ করেন ওই যুবক। এসময় কারখানার লোকজন তাকে আটক করে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, দুপুর ১২টার দিকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবককে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে কারখানার দায়িত্বরত ম্যানেজার (মানব সম্পদ) মো. মোশাররফসহ তিনজনকে আটক করে। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. সেলিম
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে মারধরে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কারখানার দায়িত্বরত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
জানা গেছে, রোববার ভোরে বোয়ালখালী উপজেলার শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানার টিনের চালার কেটে ভেতরে প্রবেশ করেন ওই যুবক। এসময় কারখানার লোকজন তাকে আটক করে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, দুপুর ১২টার দিকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবককে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে কারখানার দায়িত্বরত ম্যানেজার (মানব সম্পদ) মো. মোশাররফসহ তিনজনকে আটক করে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. সেলিম জানান, ভোর ৪টার দিকে এক যুবককে চোর সন্দেহে কারখানায় আটক করে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
এমডিআইএইচ/ইএ
What's Your Reaction?