চট্টগ্রামে ট্রাক চাপায় নিহত কলেজ ছাত্র

পাঁচ বন্ধু মিলে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় পৌঁছলে ট্রাক চাপায় শেরপুরের নালিতাবাড়ীর খোরশেদ রাব্বি (২৬) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত রাব্বি নালিতাবাড়ী পৌরশহরের নিলামপট্টি এলাকার শিক্ষক ফজলুর রহমানের পুত্র। তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। জানা গেছে, রাব্বি আরও চার বন্ধুসহ মোট পাঁচজন একটি নোহা গাড়িযোগে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। বুধবার ভোরের দিকে তারা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় পৌঁছানোর পর রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় রাব্বি গাড়ি থেকে নেমে পেছনের সিটে বসার উদ্দেশ্যে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য গাড়ির বাইরে আসেন। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নালিতাবাড়ী শহরে গভীর শোকের ছায়া নেমে এসে

চট্টগ্রামে ট্রাক চাপায় নিহত কলেজ ছাত্র

পাঁচ বন্ধু মিলে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় পৌঁছলে ট্রাক চাপায় শেরপুরের নালিতাবাড়ীর খোরশেদ রাব্বি (২৬) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাব্বি নালিতাবাড়ী পৌরশহরের নিলামপট্টি এলাকার শিক্ষক ফজলুর রহমানের পুত্র। তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, রাব্বি আরও চার বন্ধুসহ মোট পাঁচজন একটি নোহা গাড়িযোগে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। বুধবার ভোরের দিকে তারা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় পৌঁছানোর পর রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন।

এ সময় রাব্বি গাড়ি থেকে নেমে পেছনের সিটে বসার উদ্দেশ্যে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য গাড়ির বাইরে আসেন। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নালিতাবাড়ী শহরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow