চট্টগ্রামে তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাত, রক্তাক্ত ৪ বছরের শিশু
চট্টগ্রাম নগরীতে তুচ্ছ বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে চার বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। শিশুটির মামাকে লক্ষ্য করে চালানো হামলায় শিশুটি গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। শুক্রবার (৩ জুলাই) রাতে নগরের কোতোয়ালি থানার বিআরটিসি জামতলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম মোহাম্মদ দিয়ান (৪)। সে পরিবারের সদস্যদের সঙ্গে এনায়েত বাজার এলাকার বাসা থেকে নানাবাড়িতে বেড়াতে এসে এ হামলার শিকার হয়। পরিবারের সদস্যদের ভাষ্য, রাতে এলাকায় খেলাধুলার সময় দিয়ানের মামা আজহারুল হকের সঙ্গে প্রতিবেশী নুরুন্নবীর তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুন্নবী ধারালো অস্ত্র নিয়ে আজহারুল হকের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে ছুরির আঘাত পাশে থাকা শিশু দিয়ানের পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম নগরীতে তুচ্ছ বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে চার বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। শিশুটির মামাকে লক্ষ্য করে চালানো হামলায় শিশুটি গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
শুক্রবার (৩ জুলাই) রাতে নগরের কোতোয়ালি থানার বিআরটিসি জামতলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম মোহাম্মদ দিয়ান (৪)। সে পরিবারের সদস্যদের সঙ্গে এনায়েত বাজার এলাকার বাসা থেকে নানাবাড়িতে বেড়াতে এসে এ হামলার শিকার হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য, রাতে এলাকায় খেলাধুলার সময় দিয়ানের মামা আজহারুল হকের সঙ্গে প্রতিবেশী নুরুন্নবীর তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুন্নবী ধারালো অস্ত্র নিয়ে আজহারুল হকের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে ছুরির আঘাত পাশে থাকা শিশু দিয়ানের পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকরা তার জরুরি অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিশুটির পরিবার।
কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। হামলার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?