চট্টগ্রামে দুই পলিথিন দোকানিকে জরিমানা

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের দুই পলিথিন দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রিয়াজ উদ্দিন বাজারের পলিথিন গলিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশানার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু। আরও পড়ুন ‌‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন ও মজুতসহ নানান অপরাধে ‘এম এস প্যাকেজিং’ এবং বেনামী আরেক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজাদা মো. শামসুজ্জামান, পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান, সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক, ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়াসহ পুলিশের একটি টিম অংশ নেয়। আরও পড়ুন সোনালি আঁশে ফিরছে সুদিন এ বিষয়ে পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান জাগো নিউজকে বলেন, অবৈধভাবে পলিথিন বিক্রি প্রতিরোধে জেল রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় দুই দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা এবং প্রায় চারশ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জ

চট্টগ্রামে দুই পলিথিন দোকানিকে জরিমানা

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের দুই পলিথিন দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রিয়াজ উদ্দিন বাজারের পলিথিন গলিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশানার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন ও মজুতসহ নানান অপরাধে ‘এম এস প্যাকেজিং’ এবং বেনামী আরেক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজাদা মো. শামসুজ্জামান, পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান, সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক, ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়াসহ পুলিশের একটি টিম অংশ নেয়।

এ বিষয়ে পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান জাগো নিউজকে বলেন, অবৈধভাবে পলিথিন বিক্রি প্রতিরোধে জেল রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় দুই দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা এবং প্রায় চারশ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণসহ জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমডিআইএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow