চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহজাহানকে (২০) গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে গাজীপুরের জয়দেবপুর থানার মনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৯ আগস্ট) র‌্যাব-৭ চট্টগ্রাম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতার শাহজাহান নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। র‌্যাব-৭ জানায়, বায়েজিদ বোস্তামী থানায় গত ১২ জুন একটি মামলা করা হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার পর থেকেই শাহজাহান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, শাহজাহান গাজীপুরের জয়দেবপুর এলাকায় অবস্থান করছেন। পরে র‌্যাব-৭-এর একটি দল র‌্যাব-১-এর সহযোগিতায় মনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার শাহজাহানকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/বিএ

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহজাহানকে (২০) গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে গাজীপুরের জয়দেবপুর থানার মনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৯ আগস্ট) র‌্যাব-৭ চট্টগ্রাম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতার শাহজাহান নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৭ জানায়, বায়েজিদ বোস্তামী থানায় গত ১২ জুন একটি মামলা করা হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার পর থেকেই শাহজাহান পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, শাহজাহান গাজীপুরের জয়দেবপুর এলাকায় অবস্থান করছেন। পরে র‌্যাব-৭-এর একটি দল র‌্যাব-১-এর সহযোগিতায় মনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার শাহজাহানকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow