চট্টগ্রামে নতুন করে ২৩ জন হাসপাতালে ভর্তি, হাম শনাক্ত আরও দুজনের
চট্টগ্রামে নতুন করে আরও ২৩ জনকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে পরীক্ষায় আরও দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি হওয়া ২৩ জনই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। তাদের মধ্যে ৪১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এখন পর্যন্ত চট্টগ্রাম জেলা থেকে মোট ৪১৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ২৯০টি এবং বিভিন্ন উপজেলা থেকে ১২৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে এ পর্যন্ত ১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চট্টগ্রামে কয়েক সপ্তাহ ধরে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এমআরএএইচ/এমএমকে
চট্টগ্রামে নতুন করে আরও ২৩ জনকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে পরীক্ষায় আরও দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি হওয়া ২৩ জনই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা।
এ নিয়ে জেলায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। তাদের মধ্যে ৪১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এখন পর্যন্ত চট্টগ্রাম জেলা থেকে মোট ৪১৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ২৯০টি এবং বিভিন্ন উপজেলা থেকে ১২৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে এ পর্যন্ত ১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চট্টগ্রামে কয়েক সপ্তাহ ধরে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এমআরএএইচ/এমএমকে
What's Your Reaction?