চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর এলাকায় নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে একই পরিবারের দুই বোন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফটিকছড়ির ভূজপুরের দাঁতমারা ইউনিয়নের পশ্চিম বড় বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে একদল ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে স্থানীয় এক রাজনৈতিক কর্মীর ওপর হামলার পর ১৫ থেকে ২০ জনের একটি দল ওই বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। পরে ঘরে ঢুকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এতে পরিবারের দুই নারী সদস্য গুরুতর আহত হন। আহতদের প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। তবে অভিযুক্তদের বক্ত

চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর এলাকায় নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে একই পরিবারের দুই বোন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফটিকছড়ির ভূজপুরের দাঁতমারা ইউনিয়নের পশ্চিম বড় বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে একদল ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে স্থানীয় এক রাজনৈতিক কর্মীর ওপর হামলার পর ১৫ থেকে ২০ জনের একটি দল ওই বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। পরে ঘরে ঢুকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এতে পরিবারের দুই নারী সদস্য গুরুতর আহত হন।

আহতদের প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এমআরএএইচ/বিএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow