চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভারী বর্ষণে পাহাড়ধসে দশ মাস বয়সী আশরাফুল ইসলাম তানভীর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দেয়াল চাপা পড়ে ওই শিশুর মৃত্যু হয়। নিহত আশরাফুল ইসলাম তানভীর জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) উত্তর কুমার রাজবংশী জানান, সকালে পাহাড়ের পাদদেশে বসতঘরে পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তানভীরের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই পরিবারের সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী শিশুটির দাফন সম্পন্ন করে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভারী বর্ষণে পাহাড়ধসে দশ মাস বয়সী আশরাফুল ইসলাম তানভীর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দেয়াল চাপা পড়ে ওই শিশুর মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম তানভীর জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) উত্তর কুমার রাজবংশী জানান, সকালে পাহাড়ের পাদদেশে বসতঘরে পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তানভীরের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই পরিবারের সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী শিশুটির দাফন সম্পন্ন করে।
What's Your Reaction?