চট্টগ্রামে পিডব্লিউডি ঠিকাদার আটক

চট্টগ্রাম নগরের খুলশী থানার পিডব্লিউডি ঠিকাদার ওসমান আলী সেগুনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ ছিল, ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হলেও কোনো তথ্য জানানো হয়নি। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে নগরের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। ওসমান আলী সেগুন নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকার মৃত আব্দুল গণি কন্ট্রাক্টরের ছেলে। এছাড়াও তিনি পিডব্লিউডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট।  ওসমান আলী সেগুনের ছোট ছেলে তানহা বলেন, ইম্পেরিয়াল হাসপাতালের তার বোনের অপারেশন চলছিল। পরিবারের সবাই হাসপাতালের লবিতে ছিলেন। দুপুর আনুমানিক ২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এসে বাবাকে নিয়ে যায়। এরপরে থানায় যোগাযোগ করা হলেও তাকে আটকের কথা স্বীকার করেনি। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যদি তাকে আটক করা হয়ে থাকে, তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তা জানানো উচিত ছিল। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, খুলশী থানা পুলিশের সহযোগিতায় ওসমান আলী সেগুনকে আটক করা হয়েছে। আপাতত তাকে থানার বাইরে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। আইনগত

চট্টগ্রামে পিডব্লিউডি ঠিকাদার আটক

চট্টগ্রাম নগরের খুলশী থানার পিডব্লিউডি ঠিকাদার ওসমান আলী সেগুনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ ছিল, ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হলেও কোনো তথ্য জানানো হয়নি।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে নগরের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।

ওসমান আলী সেগুন নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকার মৃত আব্দুল গণি কন্ট্রাক্টরের ছেলে। এছাড়াও তিনি পিডব্লিউডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। 

ওসমান আলী সেগুনের ছোট ছেলে তানহা বলেন, ইম্পেরিয়াল হাসপাতালের তার বোনের অপারেশন চলছিল। পরিবারের সবাই হাসপাতালের লবিতে ছিলেন। দুপুর আনুমানিক ২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এসে বাবাকে নিয়ে যায়। এরপরে থানায় যোগাযোগ করা হলেও তাকে আটকের কথা স্বীকার করেনি। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যদি তাকে আটক করা হয়ে থাকে, তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তা জানানো উচিত ছিল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, খুলশী থানা পুলিশের সহযোগিতায় ওসমান আলী সেগুনকে আটক করা হয়েছে। আপাতত তাকে থানার বাইরে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওসমান আলী সেগুনের বিরুদ্ধে আগের কয়েকটি মামলা রয়েছে। গত ২৬ মে র‍্যাব-৭ ও চট্টগ্রাম মহানগর পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

পুলিশ আরও জানায়, আলোচিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর হত্যা মামলার আসামি ছিল ওসমান আলী সেগুন। ২৪ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন আলী আকবর।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow