চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ

চট্টগ্রাম প্রধানমন্ত্রীর দিনভর অনুষ্ঠানসূচির শেষ অনুষ্ঠানটি ছিল নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লতে দলের নেতাদের সাথে মতবিনিয়ের৷ তবে সেই অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ থেকে দলের অনেক ত্যাগী নেতারা বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে৷ দলটি বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় পর্যায়ের শীর্ষ অনেক নেতা এ নিয়ে প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করেছেন৷ অনেক নারী নেত্রীদের অনুষ্ঠান স্থলের বাহিরের সড়কে অবস্থান নিয়ে আক্ষেপ করতে দেখা গেছে৷ চট্টগ্রামে সর্বোচ্চ ১২৫ মামলার আসামী, নগর স্বেচ্ছাসেবক দলের নেতা আলী মুর্তজা ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুকে এক ভিডিও পোস্টে বলেছেন, "আমি দলের জন্য চট্টগ্রামে সর্বোচ্চ মামলার আসামী হয়ে সর্বোচ্চ পরিমাণ কারাভোগ করেছিলাম৷ অথচ আজ রেডিসন হোটেলে প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময়ের সুযোগ আমি পেলাম না৷" তিনি আরও বলেন, এই দ্বায় দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকেই নিতে হবে৷ আজ যারা ডেলিগেট কার্ড পেয়েছেন তারা কারা ? চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা নিজে কার্ড পেলেও তাঁর সংগঠনের বেশীর ভাগ নেতারা ডেলিগেট কার্ড না পাওয়ায় তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেননি৷ তিনি বলেন, "আপনারা জানেন যুবদল হচ্

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ

চট্টগ্রাম প্রধানমন্ত্রীর দিনভর অনুষ্ঠানসূচির শেষ অনুষ্ঠানটি ছিল নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লতে দলের নেতাদের সাথে মতবিনিয়ের৷ তবে সেই অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ থেকে দলের অনেক ত্যাগী নেতারা বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে৷ দলটি বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় পর্যায়ের শীর্ষ অনেক নেতা এ নিয়ে প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করেছেন৷ অনেক নারী নেত্রীদের অনুষ্ঠান স্থলের বাহিরের সড়কে অবস্থান নিয়ে আক্ষেপ করতে দেখা গেছে৷

চট্টগ্রামে সর্বোচ্চ ১২৫ মামলার আসামী, নগর স্বেচ্ছাসেবক দলের নেতা আলী মুর্তজা ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুকে এক ভিডিও পোস্টে বলেছেন, "আমি দলের জন্য চট্টগ্রামে সর্বোচ্চ মামলার আসামী হয়ে সর্বোচ্চ পরিমাণ কারাভোগ করেছিলাম৷ অথচ আজ রেডিসন হোটেলে প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময়ের সুযোগ আমি পেলাম না৷" তিনি আরও বলেন, এই দ্বায় দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকেই নিতে হবে৷ আজ যারা ডেলিগেট কার্ড পেয়েছেন তারা কারা ?

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা নিজে কার্ড পেলেও তাঁর সংগঠনের বেশীর ভাগ নেতারা ডেলিগেট কার্ড না পাওয়ায় তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেননি৷ তিনি বলেন, "আপনারা জানেন যুবদল হচ্ছে বিএনপি'র শক্তিশালী একটি সংগঠন৷ অথচ নগরীর বেশীর ভাগ যুবদল নেতাদের অনুষ্ঠানে যাওয়ার ডেলিগেট কার্ড দেয়া হয়নি৷ এটা আমরা আশাকরিনি।"

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল হাসান সোনামানিক রেডিসন ব্লু হোটেলের সামনে বলেন, "আমি ৫৩টি মামলার আসামি ৯ বার জেল খেটেছি অথচ আমরাই ডেলিগেট কার্ড থেকে বঞ্চিত৷" তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা ব্যবসা বাণিজ্য চাইনি, আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর সান্নিধ্য চেয়েছিলাম কিন্তু আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে৷"

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল হোটেল রেডিসন ব্লু'র সামনে একাধিক নারী নেত্রীকেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে৷ যাঁদের ভাষ্য, আমরা দলের জন্য মামলা হামলার শিকার হয়েছিলাম৷ দল থেকে কিছু চাইনি শুধু আজকে প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় সভায় উপস্থিত থাকতে৷ কিন্তু আমাদেরকে সেখানে ঢোকার অনুমতি পর্যন্ত দেয়া হলো না৷

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্ষুব্ধ নেতা কর্মী বলেছেন, চট্টগ্রামের এক নেতার অনুসারিদেরকেই বেশীরভাগ ডেলিগেট কার্ড দেয়া হয়েছে৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow