চট্টগ্রামে ফ্লাইওভারের নিচের অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (১৫ জুন) চসিক পরিচালিত অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অবৈধ বসতি ও স্থাপনা অপসারণ করা হয়। অভিযানের সময় অধিকাংশ বাসিন্দাকে সেখানে পাওয়া যায়নি। তবে উপস্থিত ব্যক্তিদের ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে বসতি স্থাপন না করার জন্য সতর্ক করা হয়েছে। চসিক সূত্র জানায়, নগরের সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের স্থান দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এবং নগরের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিচের স্থানগুলো সুশৃঙ্খল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এমআরএএইচ/এমকেআর
চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (১৫ জুন) চসিক পরিচালিত অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অবৈধ বসতি ও স্থাপনা অপসারণ করা হয়।
অভিযানের সময় অধিকাংশ বাসিন্দাকে সেখানে পাওয়া যায়নি। তবে উপস্থিত ব্যক্তিদের ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে বসতি স্থাপন না করার জন্য সতর্ক করা হয়েছে।
চসিক সূত্র জানায়, নগরের সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের স্থান দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এবং নগরের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিচের স্থানগুলো সুশৃঙ্খল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এমআরএএইচ/এমকেআর
What's Your Reaction?