চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়ে ছাই ৩০ ঘর

চট্টগ্রাম নগরের ইস্পাহানি গেটসংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ৩০টি কাঁচা-পাকা ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২৯ মার্চ) রাত ৮টার দিকে জাকির হোসেন রোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একটি বাসার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। তবে বাসিন্দারা দ্রুত ঘর থেকে বের হয়ে যেতে সক্ষম হন। আগুনে বস্তির প্রায় ৩০টি পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তথ্যটি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত পরে জানানো হবে। এমআরএএইচ/এসএএইচ

চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়ে ছাই ৩০ ঘর

চট্টগ্রাম নগরের ইস্পাহানি গেটসংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ৩০টি কাঁচা-পাকা ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২৯ মার্চ) রাত ৮টার দিকে জাকির হোসেন রোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একটি বাসার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। তবে বাসিন্দারা দ্রুত ঘর থেকে বের হয়ে যেতে সক্ষম হন।

আগুনে বস্তির প্রায় ৩০টি পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তথ্যটি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত পরে জানানো হবে।

এমআরএএইচ/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow