চট্টগ্রামে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে রাতের অন্ধকারে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত ক্যামেরাগুলো নিয়ে যায়।  ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আনোয়ারা থানার পুলিশ মাসুদ (১৮) ও আল আমিন (২০) নামের দুই স্থানীয় যুবককে জিজ্ঞাসাবাদ করেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।  গ্রাম পুলিশ ইদ্রিস বলেন, ভোরে আমি নামাজ পড়তে যাওয়ার সময় সিসি ক্যামেরা দেখেছি, পরে সকালে দেখতে না পেলে প্রশাসনকে জানিয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম জিলানী বলেন, সকাল ৮টার দিকে আমি সিসি ক্যামেরা দেখতে না পেলে সেনাবাহিনী ও পুলিশকে অবগত করি।  আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরি বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আজক

চট্টগ্রামে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে রাতের অন্ধকারে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত ক্যামেরাগুলো নিয়ে যায়। 

ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আনোয়ারা থানার পুলিশ মাসুদ (১৮) ও আল আমিন (২০) নামের দুই স্থানীয় যুবককে জিজ্ঞাসাবাদ করেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। 

গ্রাম পুলিশ ইদ্রিস বলেন, ভোরে আমি নামাজ পড়তে যাওয়ার সময় সিসি ক্যামেরা দেখেছি, পরে সকালে দেখতে না পেলে প্রশাসনকে জানিয়েছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম জিলানী বলেন, সকাল ৮টার দিকে আমি সিসি ক্যামেরা দেখতে না পেলে সেনাবাহিনী ও পুলিশকে অবগত করি। 

আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরি বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আজকের মধ্যেই নতুন করে দুটি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow