চট্টগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ভাড়া বাসা থেকে মো. মোরশেদ আলম (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরশেদ আলম চন্দনাইশ উপজেলার চাগাচর এলাকার বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে নলুয়া ইউনিয়নের একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাসার সিঁড়িঘরে লোহার রডের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মোরশেদ আলমকে ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। নলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, মোরশেদ আলম পাশের ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন। বিকেলে খবর পাই, তিনি গলায় ফাঁস দিয়েছেন। সাতকানিয়া ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ডালিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। এমআরএএইচ/এমআরএম
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ভাড়া বাসা থেকে মো. মোরশেদ আলম (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোরশেদ আলম চন্দনাইশ উপজেলার চাগাচর এলাকার বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে নলুয়া ইউনিয়নের একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাসার সিঁড়িঘরে লোহার রডের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মোরশেদ আলমকে ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, মোরশেদ আলম পাশের ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন। বিকেলে খবর পাই, তিনি গলায় ফাঁস দিয়েছেন।
সাতকানিয়া ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ডালিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
এমআরএএইচ/এমআরএম
What's Your Reaction?