চট্টগ্রামে যৌতুক মামলায় বিসিএস ক্যাডার মাকসুদুল গ্রেফতার
চট্টগ্রামে যৌতুকের মামলায় ৪৩তম বিসিএস ক্যাডার ও বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাকসুদুল হাসানকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নগরের শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনে নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা-পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, এক তরুণীর সঙ্গে মাকসুদুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ ওঠে। দাবি করা টাকা দিতে না পারায় তাকে মানসিক চাপ ও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। আরও পড়ুন ৪৩তম বিসিএস: নন-ক্যাডারের ফল বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ এ ঘটনায় ওই তরুণী মাকসুদুল হাসানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে বলা হয়েছে, বাদীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়েছিল। দাবি করা টাকা দিতে না পারায় আসামি তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হয়রানি করেন বলে অভিযোগ করেছেন বাদী। এদিকে, মাকসুদুল হাসান গ্রেফতারের আগে গত জুলাইয়ের প্রথম দিকে বরগুনার বেত
চট্টগ্রামে যৌতুকের মামলায় ৪৩তম বিসিএস ক্যাডার ও বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাকসুদুল হাসানকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নগরের শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনে নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা-পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, এক তরুণীর সঙ্গে মাকসুদুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ ওঠে। দাবি করা টাকা দিতে না পারায় তাকে মানসিক চাপ ও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ওই তরুণী মাকসুদুল হাসানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, বাদীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়েছিল। দাবি করা টাকা দিতে না পারায় আসামি তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হয়রানি করেন বলে অভিযোগ করেছেন বাদী।
এদিকে, মাকসুদুল হাসান গ্রেফতারের আগে গত জুলাইয়ের প্রথম দিকে বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া এলাকার এক তরুণীর সঙ্গে তার কথিত সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
স্থানীয়ভাবে জানা গেছে, ওই তরুণী মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তবে ওই ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা এবং মাকসুদুল হাসানের বিরুদ্ধে করা যৌতুকের মামলা পৃথক বিষয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনে মাকসুদুল হাসানকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমআরএএইচ/এমআরএম
What's Your Reaction?
