চট্টগ্রামে শটগানসহ গ্রেফতার ২
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কামরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে নগরের আতুরার ডিপো এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, নগরের পূর্ব শহীদনগর এলাকার মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং আতুরার ডিপো এলাকার মো. আলমগীর হোসেন সজীব (২০)। উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন জানান, আতুরার ডিপো এলাকায় সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় দুই যুবক পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ ও হেফাজতে তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি দেশীয় শটগান এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের কর
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কামরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে নগরের আতুরার ডিপো এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, নগরের পূর্ব শহীদনগর এলাকার মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং আতুরার ডিপো এলাকার মো. আলমগীর হোসেন সজীব (২০)।
উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন জানান, আতুরার ডিপো এলাকায় সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় দুই যুবক পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে তাদের দেহ ও হেফাজতে তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি দেশীয় শটগান এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমআরএএইচ/এসএনআর
What's Your Reaction?