চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন
চট্টগ্রামে দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রের ভেতরে অবস্থান নেওয়া ভোটারদের ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা।
অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কয়েকটি কেন্দ্রে উত্তেজনার খবর পাওয়া গেলেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে ছিল পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল।
দিনভর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দুপুরের পর কিছুটা ভিড় কমলেও বিকেলে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ে।
ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ব্যালট গণনা শুরু হয়েছে। ফলাফল সংগ্রহ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, রাতের মধ্যে অধিকাংশ আসনের

নির্বাচন কমিশন জানিয়েছে, রাতের মধ্যে অধিকাংশ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন দলের সমর্থকরা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে ফলাফল জানতে আগ্রহ প্রকাশ করছেন। তবে কোনো ধরনের অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।