চট্টগ্রামে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবক গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় মো. রাজীব (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) ভোরে চট্টগ্রাম জেলার মীরসরাই থানার খৈয়াছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার কর করা হয়। গত ২৬ মার্চ হাটহাজারীর আমান বাজার এলাকায় ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত প্রধান আসামি মো. ফয়সাল (১৯) বর্তমানে কারাগারে। এ মামলায় আরেক যুবককে গ্রেফতার করা হলো। চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মিয়া বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। গ্রেফতার রাজীবকে বুধবার আদালতে পাঠানো হয় বলে জানান তিনি। আরও পড়ুনঢাকার হাটে ৩৫ হাজার টাকায়ও মিলছে কোরবানির গরু স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’  পুলিশ জানিয়েছে, গত ২৬ মার্চ হাটহাজারীর আমান বাজার এলাকার এক তুলার গুদামে ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করে ফয়সাল। ধর্ষণের পর ফয়সালের সহযোগী রাজীব তাকে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চিৎকার করতে উদ্যত হয়। এ সময় ফয়সাল ও রাজীব তাকে হত্যা করে। তারা ধারালো ছুরি ও ভোতা অস্ত্র দিয়ে আ

চট্টগ্রামে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবক গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় মো. রাজীব (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) ভোরে চট্টগ্রাম জেলার মীরসরাই থানার খৈয়াছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার কর করা হয়।

গত ২৬ মার্চ হাটহাজারীর আমান বাজার এলাকায় ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত প্রধান আসামি মো. ফয়সাল (১৯) বর্তমানে কারাগারে। এ মামলায় আরেক যুবককে গ্রেফতার করা হলো।

চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মিয়া বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। গ্রেফতার রাজীবকে বুধবার আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।

আরও পড়ুন
ঢাকার হাটে ৩৫ হাজার টাকায়ও মিলছে কোরবানির গরু 
স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ 

পুলিশ জানিয়েছে, গত ২৬ মার্চ হাটহাজারীর আমান বাজার এলাকার এক তুলার গুদামে ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করে ফয়সাল। ধর্ষণের পর ফয়সালের সহযোগী রাজীব তাকে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চিৎকার করতে উদ্যত হয়। এ সময় ফয়সাল ও রাজীব তাকে হত্যা করে। তারা ধারালো ছুরি ও ভোতা অস্ত্র দিয়ে আঘাত করে মুখমণ্ডল বিকৃত করে দেয়। ভিকটিমের বাম চোখ উপড়ে ফেলা হয়। পরে মরদেহ তুলার গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।

এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে গত ২১ মে নরসিংদী জেলার রায়পুরা এলাকা থেকে প্রধান আসামি ফয়সালকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বুধবার ভোরে রাজীবকে গ্রেফতার করে হাটহাজারীর থানার পুলিশ।

এমডিআইএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow