চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

চট্টগ্রামে প্রতারণাসংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি ও অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) নগরের কোতোয়ালি থানায় এ জিডি করেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ। তিনি দৈনিক সকালের সময় ও নিউজ ২১ বাংলা টিভির চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) অর্থ সম্পাদক। জিডিতে উল্লেখ করা হয়, গত ২০ মে চট্টগ্রাম একাডেমি হলে স্বেচ্ছাসেবক দল নেতা ও আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রণি মিত্রর (প্রকাশ এলেক্স রনি) বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এনে ভুক্তভোগী রাকাশ দাস ও তার পরিবারের সদস্যরা একটি সংবাদ সম্মেলন করেন। পরবর্তীতে ওই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হন বলে জিডিতে দাবি করা হয়। জিডিতে আরও বলা হয়, এরপর সাংবাদিক সাইফুদ্দিন রমিজের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয় এবং তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য, অপপ্রচার ও হয়রানিমূলক ক

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি
চট্টগ্রামে প্রতারণাসংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি ও অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) নগরের কোতোয়ালি থানায় এ জিডি করেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ। তিনি দৈনিক সকালের সময় ও নিউজ ২১ বাংলা টিভির চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) অর্থ সম্পাদক। জিডিতে উল্লেখ করা হয়, গত ২০ মে চট্টগ্রাম একাডেমি হলে স্বেচ্ছাসেবক দল নেতা ও আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রণি মিত্রর (প্রকাশ এলেক্স রনি) বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এনে ভুক্তভোগী রাকাশ দাস ও তার পরিবারের সদস্যরা একটি সংবাদ সম্মেলন করেন। পরবর্তীতে ওই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হন বলে জিডিতে দাবি করা হয়। জিডিতে আরও বলা হয়, এরপর সাংবাদিক সাইফুদ্দিন রমিজের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয় এবং তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য, অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালানো হয়। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। জিডিতে অভিযোগ করা হয়, গত ১৫ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে কোতোয়ালি থানাধীন প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে তাকে মোবাইল ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ। তিনি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান। জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জাহিদ নূর বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাংবাদিক সংগঠনের নেতারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের  মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow