চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. এরশাদ। তিনি চকবাজার থানার ডিসি রোডের বাবু কলোনি এলাকার সিরাজ ভিল্লার বাসিন্দা। পুলিশ জানায়, চকবাজার থানার জিআর-৩/২০২০ মামলায় আদালত মো. এরশাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন, এসআই সাইফ উদ্দিন মো. শাওন ও এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। চকবাজার থানার এসআই মফিজ উদ্দিন জানান, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। এমআরএএইচ/এমকেআর

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. এরশাদ। তিনি চকবাজার থানার ডিসি রোডের বাবু কলোনি এলাকার সিরাজ ভিল্লার বাসিন্দা।

পুলিশ জানায়, চকবাজার থানার জিআর-৩/২০২০ মামলায় আদালত মো. এরশাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন, এসআই সাইফ উদ্দিন মো. শাওন ও এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

চকবাজার থানার এসআই মফিজ উদ্দিন জানান, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow