চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

পচা ডিম ও ব্রেডক্রাম্প ব্যবহার এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে চট্টগ্রাম নগরীর নামী রেস্তোরাঁ সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে পূর্ব নাসিরাবাদ এলাকায় সাদিয়া’স কিচেনের প্রধান রান্নাঘরে (সেন্ট্রাল কিচেন) এই অভিযান চালানো হয়। অভিযান সূত্র জানায়, সাদিয়া’স কিচেনের প্রধান রান্নাঘরে তল্লাশি চালিয়ে পচা ডিম ও ব্রেডক্রাম্পের ব্যবহার পাওয়া যায়। এছাড়া যেখানে বানানো হচ্ছিল, ঠিক সেখানেই মুরগির খামার গড়ে তোলা হয়েছে। পুরো প্রাঙ্গণে খোলা ড্রেনেজ ব্যবস্থা এবং ইঁদুর, তেলাপোকা ও মাছির উপদ্রবসহ চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়।  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ নিবন্ধন দিয়ে খাদ্যদ্রব্য উৎপাদন করে আসছিল। এসব নানাবিধ অসঙ্গতি ও অপরাধের কারণে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইনে

চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা
পচা ডিম ও ব্রেডক্রাম্প ব্যবহার এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে চট্টগ্রাম নগরীর নামী রেস্তোরাঁ সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে পূর্ব নাসিরাবাদ এলাকায় সাদিয়া’স কিচেনের প্রধান রান্নাঘরে (সেন্ট্রাল কিচেন) এই অভিযান চালানো হয়। অভিযান সূত্র জানায়, সাদিয়া’স কিচেনের প্রধান রান্নাঘরে তল্লাশি চালিয়ে পচা ডিম ও ব্রেডক্রাম্পের ব্যবহার পাওয়া যায়। এছাড়া যেখানে বানানো হচ্ছিল, ঠিক সেখানেই মুরগির খামার গড়ে তোলা হয়েছে। পুরো প্রাঙ্গণে খোলা ড্রেনেজ ব্যবস্থা এবং ইঁদুর, তেলাপোকা ও মাছির উপদ্রবসহ চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়।  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ নিবন্ধন দিয়ে খাদ্যদ্রব্য উৎপাদন করে আসছিল। এসব নানাবিধ অসঙ্গতি ও অপরাধের কারণে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow