চট্টগ্রামে সড়কে কমেছে গাড়ি, বেড়েছে ভাড়া

চট্টগ্রাম শহরে দেখা দিয়েছে গ্যাসের সংকট। ফলে মহাসড়কে কমেছে সিএনজি চালিত যানবাহন। এতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। শুক্রবার (১৪ আগস্ট) সরেজমিনে আনোয়ারা উপজেলার কয়েকটি গ্যাস স্টেশনে গিয়ে দেখা যায়, সিএনজি চালিত অটোরিকশা, নোহা, হাইসসহ বিভিন্ন গাড়ির দীর্ঘ সারি। কোনো স্টেশনে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন। জানা যায়, গত কয়েক দিন ধরে চট্টগ্রামের আনোয়ারাসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে পরিবহন ও যাতায়াত ব্যবস্থা। অধিকাংশ গণপরিবহন গ্যারেজে বসা। আর এই সুযোগটাকেই হাতিয়ার বানিয়েছেন একশ্রেণীর চালক ও পরিবহন সংশ্লিষ্টরা।  সড়কে যানবাহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন অফিসগামী ও সাধারণ যাত্রীরা। কোনো সিএনজি কিংবা রিকশার দেখা মিললেও গুণতে হচ্ছে সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া। সিএনজি চালক ফরিদ (৪৫) কালবেলাকে জানান, সকাল ১০টায় গ্যাস নিতে যান কর্ণফুলী উপজেলার বড়উঠান ফোর স্টার সিএনজি স্টেশনে। আশা ছিল দ্রুতই রিফিলিং শেষ করে ট্রিপে বের হবেন। গাড়ির মালিককে ভাড়া দিতে হবে, আছে পরিবারের খাবারের খরচও। কিন্তু শত শত গাড়ির দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে গ্যাস স্টেশনে। বিক

চট্টগ্রামে সড়কে কমেছে গাড়ি, বেড়েছে ভাড়া

চট্টগ্রাম শহরে দেখা দিয়েছে গ্যাসের সংকট। ফলে মহাসড়কে কমেছে সিএনজি চালিত যানবাহন। এতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

শুক্রবার (১৪ আগস্ট) সরেজমিনে আনোয়ারা উপজেলার কয়েকটি গ্যাস স্টেশনে গিয়ে দেখা যায়, সিএনজি চালিত অটোরিকশা, নোহা, হাইসসহ বিভিন্ন গাড়ির দীর্ঘ সারি। কোনো স্টেশনে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন।

জানা যায়, গত কয়েক দিন ধরে চট্টগ্রামের আনোয়ারাসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে পরিবহন ও যাতায়াত ব্যবস্থা। অধিকাংশ গণপরিবহন গ্যারেজে বসা। আর এই সুযোগটাকেই হাতিয়ার বানিয়েছেন একশ্রেণীর চালক ও পরিবহন সংশ্লিষ্টরা। 

সড়কে যানবাহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন অফিসগামী ও সাধারণ যাত্রীরা। কোনো সিএনজি কিংবা রিকশার দেখা মিললেও গুণতে হচ্ছে সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া।

সিএনজি চালক ফরিদ (৪৫) কালবেলাকে জানান, সকাল ১০টায় গ্যাস নিতে যান কর্ণফুলী উপজেলার বড়উঠান ফোর স্টার সিএনজি স্টেশনে। আশা ছিল দ্রুতই রিফিলিং শেষ করে ট্রিপে বের হবেন। গাড়ির মালিককে ভাড়া দিতে হবে, আছে পরিবারের খাবারের খরচও। কিন্তু শত শত গাড়ির দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে গ্যাস স্টেশনে। বিকেল সাড়ে ৫টার দিকে আসে তার সিরিয়াল।

আবদুস সালাম নামে এক যাত্রী জানান, হাসপাতালে মেয়েকে দেখে চট্টগ্রাম শহর থেকে ফিরছিলেন বাড়িতে। কর্ণফুলী শাহ আমানত সেতু হেঁটে পার হলেও মইজ্জারটেক এসে পড়ে বিড়ম্বনায়। দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে রাত ৮টায় ২০ টাকার স্থলে ৫০ টাকা ভাড়ায় আসে আনোয়ারার চাতুরী চৌমহনী।

রায়পুর গাউসিয়া হাশেমি মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘সকাল ৯টায় মাদ্রাসায় পৌঁছানোর কথা, অথচ ঘণ্টা পার হয়ে গেলেও কোনো বাসের দেখা নেই। যেগুলো আসছে, সেগুলোতে ওঠার মতো অবস্থা নেই। সিএনজি অটোরিকশাও স্বাভাবিকের চেয়ে ৩ গুণ ভাড়া নিচ্ছে। এই সুযোগসন্ধানী চালকদের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি।’

সিএনজি চালক মো. সোহেল বলেন, সকাল ৯ টায় গ্যাসের জন্য লাইনে দাঁড়ালে রাত ১০ টায় গ্যাস পাওয়া যায়, একদিনে গ্যাস নিলে পরের দিন গাড়ি চালানো যায়। কিন্তু গাড়ি ভাড়া প্রতিদিন মালিককে দিতে হয় তাই বাড়তি ভাড়া না নিয়ে আমাদের উপায় নেই।

জানা যায়, চট্টগ্রাম অঞ্চলের গ্যাসের সিংহভাগ চাহিদাই নির্ভর করে বঙ্গোপসাগরের মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) টার্মিনালের ওপর। দেশীয় প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সরবরাহ দিয়ে চট্টগ্রামের এই সুনির্দিষ্ট পরিকাঠামোগত চাহিদা সামাল দেওয়া সম্ভব নয়। মহেশখালীতে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি এবং দেশের সামিট গ্রুপ পরিচালিত দুটি ভাসমান টার্মিনাল জাতীয় গ্রিডে স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে থাকে। 

কিন্তু গত ২১ জুলাই মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে হঠাৎ অগ্নিকাণ্ডের পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রোমানিয়া ও সিঙ্গাপুরের কারিগরি বিশেষজ্ঞদের একটি যৌথ দল তা মেরামতের উদ্যোগ নেয়। 

দীর্ঘ প্রচেষ্টা শেষে গত ৬ আগস্ট টার্মিনালটি আংশিক সচল হলেও চাপ স্বাভাবিক করা সম্ভব হয়নি। এ কারণেই দেশে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow