চট্টগ্রামে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ৭০
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৫ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭০ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০১০ জনে দাঁড়িয়েছে। বুধবার (০৬ মে) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, নতুন করে হাম শনাক্ত হওয়ার চার শিশুই বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১০১০ জনের মধ্যে ৯৫৬ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকি ৫৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে ৭৬৪ জন বাড়ি ফিরে গেছেন। এছাড়া মোট ৮০৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এ পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও উপজেলায় হাম এবং হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে মোট ২৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জনের নমুনা ঢাকায় হাম শনাক্তের জন্য পাঠানো হয়েছে।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৫ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭০ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০১০ জনে দাঁড়িয়েছে।
বুধবার (০৬ মে) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, নতুন করে হাম শনাক্ত হওয়ার চার শিশুই বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১০১০ জনের মধ্যে ৯৫৬ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকি ৫৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে ৭৬৪ জন বাড়ি ফিরে গেছেন। এছাড়া মোট ৮০৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এ পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও উপজেলায় হাম এবং হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে মোট ২৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জনের নমুনা ঢাকায় হাম শনাক্তের জন্য পাঠানো হয়েছে।
What's Your Reaction?