চট্টগ্রামে হালাল লাইভ বেকারিকে জরিমানা
চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারিকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার (২১ জুন) পরিচালিত এ অভিযানে বৈধ ভেরিফিকেশন ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করার অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বিএসটিআই সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ আইন লঙ্ঘনের দায়ে হালাল লাইভ বেকারিকে ৮ হাজার টাকা এবং ডেইলি ফ্রেশ লাইভ বেকারিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব। তিনি বলেন, অভিযানে হালাল লাইভ বেকারিকে ওজন ও পরিমাপ আইন, ২০১৮-এর ৩২(১) ধারা লঙ্ঘনের দায়ে ৪৮ ধারা অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ডেইলি ফ্রেশ লাইভ বেকারিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) সন্দ্বীপন ভট্টাচার্য্য এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন। বিএসটিআই কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং সঠিক ওজন-পরিমাপ নিশ্চিত করতে এ ধরন
চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারিকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২১ জুন) পরিচালিত এ অভিযানে বৈধ ভেরিফিকেশন ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করার অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ আইন লঙ্ঘনের দায়ে হালাল লাইভ বেকারিকে ৮ হাজার টাকা এবং ডেইলি ফ্রেশ লাইভ বেকারিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব। তিনি বলেন, অভিযানে হালাল লাইভ বেকারিকে ওজন ও পরিমাপ আইন, ২০১৮-এর ৩২(১) ধারা লঙ্ঘনের দায়ে ৪৮ ধারা অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে ডেইলি ফ্রেশ লাইভ বেকারিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) সন্দ্বীপন ভট্টাচার্য্য এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং সঠিক ওজন-পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এমআরএম
What's Your Reaction?