চট্টগ্রামে ৮ মাসের শিশুকে পানিতে ভাসিয়ে উদ্ধার
টানা বর্ষণ ও বন্যায় পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার একটি পরিবার এবং তাদের ৮ মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার ( ৮ জুলাই) রাতের এ উদ্ধার অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, গলাসমান পানির মধ্যে টানানো একটি রশি ধরে এগিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের একজন সদস্য। এক হাতে রশি, অন্য হাতে একটি বড় পাতিল। সেই পাতিলের ভেতরে রাখা হয়েছে ৮ মাস বয়সী শিশুটিকে। পাশে আরেক সদস্য শিশুটির ওপর ছাতা ধরে হাঁটছেন, যাতে বৃষ্টির পানি শিশুটির গায়ে না পড়ে। মাত্র ২১ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকারী দলের মানবিক উদ্যোগের প্রশংসা করেন অনেকেই। স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়ার পুরাতন ব্রিকস এলাকার একটি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পরে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন মানুষ পা
টানা বর্ষণ ও বন্যায় পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার একটি পরিবার এবং তাদের ৮ মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার ( ৮ জুলাই) রাতের এ উদ্ধার অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, গলাসমান পানির মধ্যে টানানো একটি রশি ধরে এগিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের একজন সদস্য। এক হাতে রশি, অন্য হাতে একটি বড় পাতিল। সেই পাতিলের ভেতরে রাখা হয়েছে ৮ মাস বয়সী শিশুটিকে। পাশে আরেক সদস্য শিশুটির ওপর ছাতা ধরে হাঁটছেন, যাতে বৃষ্টির পানি শিশুটির গায়ে না পড়ে। মাত্র ২১ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকারী দলের মানবিক উদ্যোগের প্রশংসা করেন অনেকেই।
স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়ার পুরাতন ব্রিকস এলাকার একটি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পরে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন মানুষ পানিবন্দি থাকার খবর পেয়ে আট সদস্যের একটি উদ্ধারকারী দল চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় যায়। সেখানে আটকে পড়া পাঁচ শিশু ও আট নারীসহ একটি পরিবারকে উদ্ধার করে স্থানীয় আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়। উদ্ধার অভিযানের সময় ৮ মাস বয়সী শিশুটিকে নিরাপদে স্থানান্তরের জন্য বড় একটি পাতিল ব্যবহার করা হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘পানিবন্দি থাকার খবর পেয়ে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ওই সময় ৮ মাস বয়সী শিশুটিকে নিরাপদে সরিয়ে নিতে বড় পাতিল ব্যবহার করা হয়। দুর্গত এলাকায় আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।’
এদিকে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের কারণে বাঁশখালীর বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
What's Your Reaction?