চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২১ মে

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২১ মে (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (৪ মে) আইনজীবীদের মধ্যে এ বিষয়টি জানাজানি হয়। এর আগে, গত পহেলা মে দুপুরে সমিতির নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বার লাইব্রেরিতে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী, ৫ মে (মঙ্গলবার) বিকেল ৩টায় মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৬ মে (বুধবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আপত্তি শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ৮ মে (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ৯ মে (শনিবার) বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ১৮ মে (সোমবার) বিকেল ৩টায় প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২১ মে

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২১ মে (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ মে) আইনজীবীদের মধ্যে এ বিষয়টি জানাজানি হয়। এর আগে, গত পহেলা মে দুপুরে সমিতির নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বার লাইব্রেরিতে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

ঘোষিত তফশিল অনুযায়ী, ৫ মে (মঙ্গলবার) বিকেল ৩টায় মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৬ মে (বুধবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আপত্তি শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ৮ মে (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ৯ মে (শনিবার) বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ১৮ মে (সোমবার) বিকেল ৩টায় প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মোবাইল নম্বরসহ ভিজিটিং কার্ড সংযুক্ত করতে হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আইনজীবী সমিতির অডিটোরিয়ামে।

তফশিল ঘোষণার পর থেকেই চট্টগ্রাম আদালত পাড়ায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্যানেলের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন। সাধারণ আইনজীবীদের মধ্যেও নির্বাচনের বিষয়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৬-এর নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এইচ.এম আশরাফ উদ্দীন কালবেলাকে বলেন, তফশিল অনুযায়ী সোমবার থেকেই মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের কাজ শুরু হয়েছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৫ হাজারের বেশি। আমরা একটি উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর এবং সে অনুযায়ী সকল প্রস্তুতি গ্রহণ করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow