চট্টগ্রাম নগরীকে ৬ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত ঘোষণা মেয়রের
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দেওয়া পশুর বর্জ্য ছয় ঘণ্টার মধ্যে অপসারণ করে চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ঘোষণা করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের দামপাড়ায় স্থাপিত কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মেয়র বলেন, দুপুর ২টা থেকে নগরজুড়ে কোরবানির বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণ করা হয়েছে। তিনি জানান, সকাল ৯টা থেকেই তিনি নিজে বর্জ্য সংগ্রহ কার্যক্রম তদারকি করেন। এ কাজে সিটি করপোরেশনের ৩৭৯টি যানবাহন ও প্রায় তিন হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। ডাম্প ট্রাক, কম্পেক্টর ও পে-লোডার নিয়ে শ্রমিকরা পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করেন। শাহাদাত হোসেন বলেন, বর্জ্য অপসারণের পাশাপাশি কোরবানির স্থানগুলোতে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার করা হয়েছে। তিনি জানান, নগরের কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ার কন্ট্রোল রুমে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিকেলে কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে, এমন এলাকাগুলোতেও বিশেষ নজর রাখা হচ্ছে। এছাড়া যারা ঈদের পরদিন কোরবানি দে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দেওয়া পশুর বর্জ্য ছয় ঘণ্টার মধ্যে অপসারণ করে চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ঘোষণা করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের দামপাড়ায় স্থাপিত কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, দুপুর ২টা থেকে নগরজুড়ে কোরবানির বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণ করা হয়েছে।
তিনি জানান, সকাল ৯টা থেকেই তিনি নিজে বর্জ্য সংগ্রহ কার্যক্রম তদারকি করেন। এ কাজে সিটি করপোরেশনের ৩৭৯টি যানবাহন ও প্রায় তিন হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। ডাম্প ট্রাক, কম্পেক্টর ও পে-লোডার নিয়ে শ্রমিকরা পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করেন।
শাহাদাত হোসেন বলেন, বর্জ্য অপসারণের পাশাপাশি কোরবানির স্থানগুলোতে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার করা হয়েছে।
তিনি জানান, নগরের কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ার কন্ট্রোল রুমে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিকেলে কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে, এমন এলাকাগুলোতেও বিশেষ নজর রাখা হচ্ছে। এছাড়া যারা ঈদের পরদিন কোরবানি দেবেন, তাদের বর্জ্যও অপসারণ করা হবে।
মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাত ৮টার পরও কোথাও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেলে সংশ্লিষ্ট ওয়ার্ড সুপারভাইজারদের অবহিত করবেন।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/একিউএফ
What's Your Reaction?