চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক ও কর্মচারীরা। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি শেষ হওয়ার আগে এ কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারীরা। এতে করে টানা কয়েক দিনের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জোয়ারের সময় জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালে ছয়টি জাহাজ আনা–নেওয়ার সূচি থাকলেও আন্দোলনের কারণে একটিও বাস্তবায়ন করা যায়নি। সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা মঙ্গলবার সকালে বন্দর ভবনের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। মো. হুমায়ুন কবির বলেন, পবিত্র শবেবরাত উপলক্ষে কর্মসূচি শিথিল করার কথা ভাবছিলাম। কিন্তু আজ ঢাকায় বিডা কার্যালয়ে প্
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক ও কর্মচারীরা। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি শেষ হওয়ার আগে এ কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারীরা। এতে করে টানা কয়েক দিনের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জোয়ারের সময় জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালে ছয়টি জাহাজ আনা–নেওয়ার সূচি থাকলেও আন্দোলনের কারণে একটিও বাস্তবায়ন করা যায়নি।
সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা
মঙ্গলবার সকালে বন্দর ভবনের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।
মো. হুমায়ুন কবির বলেন, পবিত্র শবেবরাত উপলক্ষে কর্মসূচি শিথিল করার কথা ভাবছিলাম। কিন্তু আজ ঢাকায় বিডা কার্যালয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নেগোসিয়েশন কমিটিকে চাপ দিতে উপস্থিত ছিলেন।’
তিনি আরও বলেন, এতদিন কনটেইনার প্রতি চার্জ নিয়ে আলোচনা চলছিল। এখন রাজস্ব ভাগাভাগির বিষয়ে আলোচনা হচ্ছে। এতে অল্প সময়ের মধ্যেই বন্দর লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হবে। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত।
ঢাকায় কর্মকর্তাদের চাপে রেখে চুক্তির চেষ্টার অভিযোগ
আরেক সমন্বয়ক ইব্রাহিম খোকন অভিযোগ করে বলেন, ঢাকায় আমাদের কর্মকর্তাদের আটকে রেখে জোর করে চুক্তিতে সই নেওয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় কর্মসূচি শিথিল করার কোনো সুযোগ নেই। তাই আন্দোলন অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমবার বন্ধ জাহাজ আনা-নেওয়া
কর্মবিরতির চতুর্থ দিনে মঙ্গলবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দর কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়ে। আন্দোলনকারীরা বন্দরের মূল জেটিতে জাহাজ আনা নেওয়ার কার্যক্রমও বন্ধ করে দেন। ফলে মূল জেটিতে নির্ধারিত ছয়টি জাহাজ আনা নেওয়া সম্ভব হয়নি।
এর আগে কর্মবিরতির কারণে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো, নামানো এবং খালাস কার্যক্রম বন্ধ থাকলেও জাহাজ আনা নেওয়ায় বাধা দেওয়া হয়নি। মঙ্গলবার প্রথমবারের মতো সেই কার্যক্রমও বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের অচলাবস্থা আরও তীব্র আকার ধারণ করেছে।
ডক অফিসে তালা, সহায়ক নৌযান চলাচল বন্ধ
বন্দর কর্মকর্তারা জানান, জেটিতে জাহাজ আনা–নেওয়ার দায়িত্বে থাকা পাইলটদের জন্য টাগবোটসহ প্রয়োজনীয় সহায়ক নৌযান ডক অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয়। মঙ্গলবার সকাল প্রায় ১০টার দিকে শ্রমিক-কর্মচারীরা ডক অফিসে আন্দোলন শুরু করেন। এ সময় কর্মীদের অফিস থেকে বের করে দিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে পাইলটদের আনা–নেওয়ার জন্য কোনো নৌযান ছাড়ানো সম্ভব হয়নি। তবে পতেঙ্গায় আরএসজিটি টার্মিনাল এবং দুটি বিশেষায়িত জেটিতে তিনটি জাহাজ আনা–নেওয়া হয়েছে।
What's Your Reaction?