চট্টগ্রাম বন্দরে যানবাহনের বুথভিত্তিক গেট পাস ইস্যু কার্যক্রম শুরু

চট্টগ্রাম বন্দরে যানবাহনের বুথভিত্তিক পাস ইস্যু কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ১০টায় বন্দরের ওভার-ফ্লো ইয়ার্ডে বুথভিত্তিক গেট পাস কার্যক্রমের উদ্বোধন করেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। এ সময় বন্দরের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং পরিবহন সেক্টরের নেতারা উপস্থিত ছিলেন। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর একটি প্রথম শ্রেণির কেপিআই এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড আইএসপিএস অনুসরণকারী বন্দর। দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম এই বন্দরের মাধ্যমে পরিচালিত হওয়ায় বন্দর পরিচালনার সক্ষমতা, নিরাপত্তা ও অপারেশনাল গতিশীলতা বজায় রাখতে বন্দর কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বন্দরে প্রবেশকারী যানবাহন সমূহের গেট পাস ব্যবস্থাপনায় আধুনিকায়নের অংশ হিসেবে টিওএস (Terminal Operating System) অ্যাপসের মাধ্যমে অনলাইনে নির্ধারিত ফি পরিশোধপূর্বক গেট পাস ইস্যু কার্যক্রম এরই মধ্যে চালু রয়েছে। তবে দূর-দূরান্ত থেকে আগত অনেক চালক ও সহকারীরা প্রযুক্তিগত সীমা

চট্টগ্রাম বন্দরে যানবাহনের বুথভিত্তিক গেট পাস ইস্যু কার্যক্রম শুরু

চট্টগ্রাম বন্দরে যানবাহনের বুথভিত্তিক পাস ইস্যু কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ১০টায় বন্দরের ওভার-ফ্লো ইয়ার্ডে বুথভিত্তিক গেট পাস কার্যক্রমের উদ্বোধন করেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। এ সময় বন্দরের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং পরিবহন সেক্টরের নেতারা উপস্থিত ছিলেন।

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর একটি প্রথম শ্রেণির কেপিআই এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড আইএসপিএস অনুসরণকারী বন্দর। দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম এই বন্দরের মাধ্যমে পরিচালিত হওয়ায় বন্দর পরিচালনার সক্ষমতা, নিরাপত্তা ও অপারেশনাল গতিশীলতা বজায় রাখতে বন্দর কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় বন্দরে প্রবেশকারী যানবাহন সমূহের গেট পাস ব্যবস্থাপনায় আধুনিকায়নের অংশ হিসেবে টিওএস (Terminal Operating System) অ্যাপসের মাধ্যমে অনলাইনে নির্ধারিত ফি পরিশোধপূর্বক গেট পাস ইস্যু কার্যক্রম এরই মধ্যে চালু রয়েছে। তবে দূর-দূরান্ত থেকে আগত অনেক চালক ও সহকারীরা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনলাইনে যথাযথভাবে গেট পাস সংগ্রহ করতে না পারায় বন্দরে প্রবেশে নানা জটিলতার সম্মুখীন হচ্ছিলেন। পাশাপাশি গেট সংলগ্ন এলাকায় যানবাহন দাঁড় করিয়ে পাস সংগ্রহের কারণে যানজট সৃষ্টি হয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের ভোগান্তি লাঘব এবং বন্দরের অপারেশনাল কার্যক্রমে আরও গতি আনতে বন্দরের পাঁচটি গেটে কন্টেইনার বক্সের মাধ্যমে বুথ স্থাপন করে সরাসরি গেট পাস ইস্যু কার্যক্রম চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

এমডিআইএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow