চট্টগ্রাম বন্দর চ্যানেলে ২৪ জেলেকে এক মাসের কারাদণ্ড
চট্টগ্রাম বন্দরের নেভিগেশন চ্যানেলে অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের অপরাধে ২৪ জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙরে এ আদালত পরিচালনা করেন বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম। বন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙ্গর এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এসময় মূল নেভিগেশনাল চ্যানেলে অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপন করে জাহাজ চলাচলে হুমকি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে ২৪ জনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে নেভিগেশনাল চ্যানেলে স্থাপিত অবৈধ জাল স্থাপন প্রতিরোধে স্থানীয়দের কাছে লিফলেট বিতরণ এবং তাদের সচেতন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেভিগেশনাল সেফটি বজায় রাখা এবং মূল নেভিগেশনাল চ্যানেল ও শিপিং চ্যানেলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেডার চ্যানেল ব্রডকাস্টের মাধ্যমে নৌযান ও নাবিকদের প্রয়োজনীয়
চট্টগ্রাম বন্দরের নেভিগেশন চ্যানেলে অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের অপরাধে ২৪ জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙরে এ আদালত পরিচালনা করেন বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।
বন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙ্গর এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এসময় মূল নেভিগেশনাল চ্যানেলে অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপন করে জাহাজ চলাচলে হুমকি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে ২৪ জনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
একই সঙ্গে নেভিগেশনাল চ্যানেলে স্থাপিত অবৈধ জাল স্থাপন প্রতিরোধে স্থানীয়দের কাছে লিফলেট বিতরণ এবং তাদের সচেতন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেভিগেশনাল সেফটি বজায় রাখা এবং মূল নেভিগেশনাল চ্যানেল ও শিপিং চ্যানেলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেডার চ্যানেল ব্রডকাস্টের মাধ্যমে নৌযান ও নাবিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি পাইলট ভেসেল, বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ ও দুটি বোট এবং বাংলাদেশ কোস্টগার্ড থেকে একটি জাহাজ অংশ নেয়।
এমডিআইএইচ/এমকেআর
What's Your Reaction?