চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ৪০ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে প্রায় ৪০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে। পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহসাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্য রয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত ১২ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হুজ্জাতুল ইসলাম সাঈদ। তিনি নিজেকে এনসিপি চট্টগ্রাম মহানগরের পদত্যাগী সহসাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। বিজ্ঞপ্তিতে পদত্যাগী নেতারা অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগও তোলা হয়। পদত্যাগী নেতারা বলেন, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে তারা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তারা হতাশ হয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তি স্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ৪০ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে প্রায় ৪০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে। পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহসাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১২ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হুজ্জাতুল ইসলাম সাঈদ। তিনি নিজেকে এনসিপি চট্টগ্রাম মহানগরের পদত্যাগী সহসাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে পদত্যাগী নেতারা অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগও তোলা হয়।

পদত্যাগী নেতারা বলেন, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে তারা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তারা হতাশ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তি স্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও তারা জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করবেন।

তবে এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির বর্তমান কমিটির নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এমআরএএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow