চট্টগ্রাম-রাঙ্গামাটি জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) বুধবারের (৮ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে, চট্টগ্রাম বোর্ডের বাকি তিন জেলা কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার আগামী ৮ জুলাই বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। গত ২ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

চট্টগ্রাম-রাঙ্গামাটি জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) বুধবারের (৮ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে, চট্টগ্রাম বোর্ডের বাকি তিন জেলা কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার আগামী ৮ জুলাই বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

গত ২ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। এবার সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অভিন্ন বা একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।

এএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow