চট্টগ্রাম-১১ আসনে জয়ী আমীর খসরু মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে জয় পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৩ হাজার ৯৯৯ ভোট পান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। ঘোষিত ফলাফল অনুযায়ী, আমীর খসরুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৭৬ হাজার ৬৯১ ভোট। তৃতীয় অবস্থানে থাকা জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪ ভোট। নির্বাচন কমিশনের তথ্য বলছে, চট্টগ্রাম-১১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৪টি। মোট ভোটার ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৬ হাজার ৬৮২ জন, যা মোট ভোটারের ৪১ দশমিক ৭০ শতাংশ। এ আসনে বাতিল ভোট পড়েছে ৪ হাজার ২৬৪টি। একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১ লাখ ২৮ হাজার ৮৯৮টি এবং ‘না’ ভোট পড়ে ৬৮ হাজার ৭০টি। এমআরএএইচ/জেএস

চট্টগ্রাম-১১ আসনে জয়ী আমীর খসরু মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে জয় পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৩ হাজার ৯৯৯ ভোট পান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আমীর খসরুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৭৬ হাজার ৬৯১ ভোট। তৃতীয় অবস্থানে থাকা জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪ ভোট।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, চট্টগ্রাম-১১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৪টি। মোট ভোটার ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৬ হাজার ৬৮২ জন, যা মোট ভোটারের ৪১ দশমিক ৭০ শতাংশ।

এ আসনে বাতিল ভোট পড়েছে ৪ হাজার ২৬৪টি। একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১ লাখ ২৮ হাজার ৮৯৮টি এবং ‘না’ ভোট পড়ে ৬৮ হাজার ৭০টি।

এমআরএএইচ/জেএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow