চট্টগ্রাম ১৩ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ২৮টি আনোয়ারা উপজেলায় ও ২২টি কর্ণফুলী উপজেলায় রয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম জানান, গোয়েন্দা সংস্থা, পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনের যৌথ তদন্তের ভিত্তিতে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যাতায়াত ব্যবস্থা, উপজেলা সদর থেকে দূরত্ব এবং পূর্বের নির্বাচনে সহিংসতার ইতিহাস বিবেচনায় এসব কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের তালিকা মতে, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রয়েছে আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলী এসএম আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র, দক্ষিণ জুইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্ণফুলী উপজেলা শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা সরকারি প্রাথ

চট্টগ্রাম ১৩ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ২৮টি আনোয়ারা উপজেলায় ও ২২টি কর্ণফুলী উপজেলায় রয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম জানান, গোয়েন্দা সংস্থা, পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনের যৌথ তদন্তের ভিত্তিতে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যাতায়াত ব্যবস্থা, উপজেলা সদর থেকে দূরত্ব এবং পূর্বের নির্বাচনে সহিংসতার ইতিহাস বিবেচনায় এসব কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের তালিকা মতে, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রয়েছে আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলী এসএম আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র, দক্ষিণ জুইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্ণফুলী উপজেলা শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, সাগর উপকূলে এটি অবস্থিত। উপজেলা পরিষদ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এ কেন্দ্রের অবস্থান। নদীর পাশ দিয়ে বেড়িবাঁধ হয়ে এ কেন্দ্রে যাতায়াত করতে হয়। যা প্রশাসনের চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ১৭০ জন। দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে কেন্দ্রটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। অপরদিকে জুঁইদন্ডী ইউনিয়নের দক্ষিণ জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র প্রধান সড়ক থেকে প্রায় ১০০ মিটার ভেতরে অবস্থিত। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৭৭৬ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ কেন্দ্রে আগুন দিয়ে ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এখানে সিসি ক্যামেরা স্থাপন করেছে নির্বাচন কমিশন। হাইলধর ইউনিয়নের বশিরুজ্জামান স্মৃতি কেন্দ্রটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গ্রামে অবস্থিত। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৩৪২ জন। সাবেক ভূমিমন্ত্রীর একক প্রভাব থাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের আধিপত্য বেশি। ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থেকে এ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী বলেন, নির্বাচনে প্রতিটি কেন্দ্রে দুজন করে পুলিশ ও ১৩ জন আনসার সদস্য সার্বক্ষণিক কাজ করবেন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ প্রস্তুত থাকবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য ইউনিয়নের তুলনায় এখানে বেশি সংখ্যক সেনাবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা আক্তার জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, উপকূল এলাকায় কোস্টগার্ডের সার্বক্ষণিক টহলে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow