চট্টগ্রাম-৪ আসনে বিএনপির আসলাম চৌধুরীর ফলাফল স্থগিত
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনি ফলাফল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফল প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে। নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়ক-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, আসলাম চৌধুরীর প্রাপ্ত ভোটের হিসাব প্রকাশ করা হবে না। তবে ওই আসনের অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট ঘোষণা করা যাবে। চট্টগ্রাম-৪ আসনে বেসরকারি হিসেবে আসলাম চৌধুরী বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ঋণখেলাপি সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে। এমএমডি/এএমএ
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনি ফলাফল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফল প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে।
নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়ক-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, আসলাম চৌধুরীর প্রাপ্ত ভোটের হিসাব প্রকাশ করা হবে না। তবে ওই আসনের অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট ঘোষণা করা যাবে।
চট্টগ্রাম-৪ আসনে বেসরকারি হিসেবে আসলাম চৌধুরী বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ঋণখেলাপি সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।
এমএমডি/এএমএ
What's Your Reaction?