চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান চসিক মেয়রের

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ওষুধশিল্প ও সেমিকন্ডাক্টর খাতের মতো উদীয়মান শিল্পগুলোতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দেশের অর্থনীতি বর্তমানে কৃষি, পোশাক খাত ও রেমিট্যান্সের ওপর নির্ভরশীল হলেও ভবিষ্যতের টেকসই উন্নয়নে প্রযুক্তিনির্ভর খাতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রোববার (৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত এক বিদায় সংবর্ধনা ও ‘ভিসা সফলতা উদযাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে আনশিন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার অ্যান্ড কনসালটেন্সি। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর চিপের চাহিদা দ্রুত বাড়ছে। বাংলাদেশও এই খাতে বড় সম্ভাবনা তৈরি করতে পারে। আমাদের তরুণ প্রজন্মকে যদি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা যায়, তবে সমৃদ্ধ বাংলাদেশ গঠন সহজ হবে। জাপানে উচ্চশিক্ষার বিষয়ে তিনি বলেন, জাপান কেবল উচ্চশিক্ষার জন্য নয়, বরং শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সৃজনশীলতা শেখার জন্যও

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান চসিক মেয়রের

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ওষুধশিল্প ও সেমিকন্ডাক্টর খাতের মতো উদীয়মান শিল্পগুলোতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি বর্তমানে কৃষি, পোশাক খাত ও রেমিট্যান্সের ওপর নির্ভরশীল হলেও ভবিষ্যতের টেকসই উন্নয়নে প্রযুক্তিনির্ভর খাতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত এক বিদায় সংবর্ধনা ও ‘ভিসা সফলতা উদযাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে আনশিন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার অ্যান্ড কনসালটেন্সি।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর চিপের চাহিদা দ্রুত বাড়ছে। বাংলাদেশও এই খাতে বড় সম্ভাবনা তৈরি করতে পারে। আমাদের তরুণ প্রজন্মকে যদি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা যায়, তবে সমৃদ্ধ বাংলাদেশ গঠন সহজ হবে।

জাপানে উচ্চশিক্ষার বিষয়ে তিনি বলেন, জাপান কেবল উচ্চশিক্ষার জন্য নয়, বরং শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সৃজনশীলতা শেখার জন্যও একটি আদর্শ দেশ। সেখানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে প্লাস্টিক ও জৈব বর্জ্য থেকে সার, বিদ্যুৎ ও বিকল্প জ্বালানি উৎপাদনের উদ্যোগ নিতে হবে। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচিত হবে।

আন্তর্জাতিক কর্মসংস্থানে ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে মেয়র জানান, ইংরেজির পাশাপাশি জাপানি, আরবি ও কোরীয় ভাষায় দক্ষতা অর্জন করলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বহুগুণ বেড়ে যায়। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষায়িত কারিগরি ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নোমান উল্লাহ বাহার, বখতিয়ার হোসেন, শাহেদুল ইসলাম ও জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান শেষে জাপানে উচ্চশিক্ষার জন্য ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow