চবিতে প্লাস্টিকের বিনিময়ে বই উপহার কর্মসূচি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্লাস্টিকের বিনিময়ে বই উপহার কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে ‘প্লাস্টিকের বিনিময়ে বই’ সংগঠনের উদ্যােগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন চবির রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন চবি সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা।  উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এটি অত্যন্ত দারুণ একটি উদ্যােগ। এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। এসময় আরও উপস্থিত ছিলেন চবি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মিজানুর রহমান ও আরবি বিভাগের প্রভাষক মো. ওমর ফারুক। এছাড়া সংগঠনের সভাপতি মুকুল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

চবিতে প্লাস্টিকের বিনিময়ে বই উপহার কর্মসূচি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্লাস্টিকের বিনিময়ে বই উপহার কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে ‘প্লাস্টিকের বিনিময়ে বই’ সংগঠনের উদ্যােগে এ কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন চবির রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন চবি সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা। 

উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এটি অত্যন্ত দারুণ একটি উদ্যােগ। এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মিজানুর রহমান ও আরবি বিভাগের প্রভাষক মো. ওমর ফারুক। এছাড়া সংগঠনের সভাপতি মুকুল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow