চবিতে ভোক্তা অধিকারের কর্মকর্তাদের অবরুদ্ধের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ ও ২ নম্বর গেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসময় কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যবসায়ীদের বিরুদ্ধে। বুধবার (২০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা অধিদপ্তর চাকসু ও সিইউক্যাবের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এলাকার দোকানপাটে তদারকি অভিযান পরিচালনা করে। অভিযানে মূল্য তালিকা না থাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি ফার্মেসি ও চারটি হোটেলকে জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান ও মাহমুদা আক্তারসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, ২ নম্বর গেট এলাকায় ‘জাহান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করার পর প্রতিষ্ঠানটির মালিক সোলায়মান চৌধুরীর সঙ্গে কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয় কিছু লোকজনকে জড়ো করে কর্মকর্তাদের গাড়ি আটকে দেওয়া হয়। এ সময় তাদের লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, গালাগাল ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। অভিযুক্ত জাহান বেক

চবিতে ভোক্তা অধিকারের কর্মকর্তাদের অবরুদ্ধের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ ও ২ নম্বর গেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসময় কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যবসায়ীদের বিরুদ্ধে।

বুধবার (২০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা অধিদপ্তর চাকসু ও সিইউক্যাবের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এলাকার দোকানপাটে তদারকি অভিযান পরিচালনা করে। অভিযানে মূল্য তালিকা না থাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি ফার্মেসি ও চারটি হোটেলকে জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান ও মাহমুদা আক্তারসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, ২ নম্বর গেট এলাকায় ‘জাহান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করার পর প্রতিষ্ঠানটির মালিক সোলায়মান চৌধুরীর সঙ্গে কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয় কিছু লোকজনকে জড়ো করে কর্মকর্তাদের গাড়ি আটকে দেওয়া হয়। এ সময় তাদের লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, গালাগাল ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

অভিযুক্ত জাহান বেকারির মালিক সোলায়মান চৌধুরী অবশ্য দাবি করেছেন, পরিকল্পিতভাবে কেবল তার দোকানেই বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, ‘আমরা সম্পূর্ণ নিয়ম মেনে এবং সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি। আইনের বাইরে কিছু করা হয়নি। কিন্তু জরিমানা এড়াতে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

চাকসুর কাফেটেরিয়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ক্যাম্পাসের ২ নম্বর গেটের দিকে অভিযান পরিচালনা করার সময় ক্ষুব্ধ ব্যবসায়ীরা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাসহ আমাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আমাদের উদ্ধার করে।

মোস্তাফিজুর রহমান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow