চবিতে যোগ হলো নতুন শাটল ট্রেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নতুন ১০ বগির একটি শাটল ট্রেন উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে চট্টগ্রামের বটতলী স্টেশনে নতুন শাটল ট্রেনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এসময় উপাচার্য বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার এখনো তিন মাস হয়নি। এরইমধ্যে ক্যাম্পাসে একটি বড় সংযোজন হয়েছে। নতুন এই সংযোজন শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও আরামদায়ক ও নিরাপদ করবে।’ চাকসুর পরিবহন ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত দুটি শাটল ট্রেন চলাচল করে। এর মধ্যে একটি ট্রেনের সবগুলো বগি পরিবর্তন করে নতুন ও সংস্কার করা বগি সংযোজন করা হয়েছে। পুরোনো বগিগুলোতে ফ্যান ও লাইট অচল, সিলিং ও ফ্লোর ক্ষতিগ্রস্ত হওয়ার মতো নানা সমস্যা ছিল। নতুন সংযোজিত বগিগুলো সম্পূর্ণ সংস্কার করা এবং তুলনামূলক উন্নতমানের। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। শাটল ট্রেন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

চবিতে যোগ হলো নতুন শাটল ট্রেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নতুন ১০ বগির একটি শাটল ট্রেন উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে চট্টগ্রামের বটতলী স্টেশনে নতুন শাটল ট্রেনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

এসময় উপাচার্য বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার এখনো তিন মাস হয়নি। এরইমধ্যে ক্যাম্পাসে একটি বড় সংযোজন হয়েছে। নতুন এই সংযোজন শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও আরামদায়ক ও নিরাপদ করবে।’

চাকসুর পরিবহন ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত দুটি শাটল ট্রেন চলাচল করে। এর মধ্যে একটি ট্রেনের সবগুলো বগি পরিবর্তন করে নতুন ও সংস্কার করা বগি সংযোজন করা হয়েছে। পুরোনো বগিগুলোতে ফ্যান ও লাইট অচল, সিলিং ও ফ্লোর ক্ষতিগ্রস্ত হওয়ার মতো নানা সমস্যা ছিল। নতুন সংযোজিত বগিগুলো সম্পূর্ণ সংস্কার করা এবং তুলনামূলক উন্নতমানের।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

শাটল ট্রেন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের বাহন। এর মাধ্যমে ক্যাম্পাস থেকে শহরে নিয়মিত যাতায়াত করেন শিক্ষার্থীরা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে দুটি শাটল ট্রেন রয়েছে।

মোস্তাফিজুর রহমান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow