চবিতে শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে বাধার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে আয়োজিত এক কনসার্টে ধূমপানকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির (সিইউবিএস) আয়োজিত কনসার্টে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল মুমিন তানবিরের অভিযোগ, কনসার্টস্থলে ধূমপান করাকে কেন্দ্র করে কয়েকজন সিনিয়রের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গালিগালাজ করে মারধর করা হয়। তার দাবি, অনুষ্ঠানের আয়োজকদের কয়েকজন এ ঘটনায় জড়িত ছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে সিইউবিএসের ভাইস প্রেসিডেন্ট মাহিয়ান সামি ঈপ্সিত বলেন, তাদের এক স্বেচ্ছাসেবক ওই শিক্ষার্থীকে অন্য জায়গায় গিয়ে ধূমপানের অনুরোধ করেছিলেন। এরপর উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কে প্রথমে হাত তুলেছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। এদিকে, একই ঘটনায় সংবাদ সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্যাম্পাস প্রতিনিধি তাহসিন চৌধুরী। তবে আয়োজক সংগঠন জানিয়েছে, সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার কোনো নির্দ

চবিতে শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে বাধার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে আয়োজিত এক কনসার্টে ধূমপানকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির (সিইউবিএস) আয়োজিত কনসার্টে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল মুমিন তানবিরের অভিযোগ, কনসার্টস্থলে ধূমপান করাকে কেন্দ্র করে কয়েকজন সিনিয়রের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গালিগালাজ করে মারধর করা হয়। তার দাবি, অনুষ্ঠানের আয়োজকদের কয়েকজন এ ঘটনায় জড়িত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে সিইউবিএসের ভাইস প্রেসিডেন্ট মাহিয়ান সামি ঈপ্সিত বলেন, তাদের এক স্বেচ্ছাসেবক ওই শিক্ষার্থীকে অন্য জায়গায় গিয়ে ধূমপানের অনুরোধ করেছিলেন। এরপর উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কে প্রথমে হাত তুলেছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, একই ঘটনায় সংবাদ সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্যাম্পাস প্রতিনিধি তাহসিন চৌধুরী। তবে আয়োজক সংগঠন জানিয়েছে, সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার কোনো নির্দেশ তাদের ছিল না। এমন কিছু ঘটে থাকলে বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি বড় ধরনের নয়। মুহূর্তের উত্তেজনায় সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসজেডএইচ/এফএ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow