চবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হচ্ছে আগামী ৩ মে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৩তম সভার ২ নম্বর সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ছাত্র/ছাত্রীদের ক্লাস শুরু আগামী ৩ মে (রোববার) নির্ধারণ করা হয়েছে। স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটের উদ্যোগে সব বিভাগ/ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম একই তারিখে (৩ মে) অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হচ্ছে আগামী ৩ মে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৩তম সভার ২ নম্বর সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ছাত্র/ছাত্রীদের ক্লাস শুরু আগামী ৩ মে (রোববার) নির্ধারণ করা হয়েছে।
স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটের উদ্যোগে সব বিভাগ/ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম একই তারিখে (৩ মে) অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?