চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২২তম ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।  বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।  স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ দায়িত্বের অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব থেকে গত ৭ জুলাই অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে ১৬ জুলাই (পূর্বাহ্ণ) বর্ণিত দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান করা হলো।  একই আদেশে জানানো হয়, রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. হাছান মিয়াকে ১৬ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো। তিনি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।’ দায়িত্ব ছাড়ার বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমি ইতোমধ্যে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজ বিভাগে ফিরে গেছি। আমার মন

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২২তম ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ দায়িত্বের অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব থেকে গত ৭ জুলাই অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে ১৬ জুলাই (পূর্বাহ্ণ) বর্ণিত দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান করা হলো। 

একই আদেশে জানানো হয়, রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. হাছান মিয়াকে ১৬ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো। তিনি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।’

দায়িত্ব ছাড়ার বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমি ইতোমধ্যে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজ বিভাগে ফিরে গেছি। আমার মনে হয়েছে এ দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন। তাই দুই বছরের কার্যকাল পূর্ণ হওয়ার আগেই আমি অব্যাহতি নিয়েছি।’

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ১০ মাস দায়িত্ব পালনের পর তিনি স্বেচ্ছায় এ পদ থেকে অব্যাহতি নিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow