চবির সাবেক ছাত্রদল ফোরামের ইফতার মাহফিল ও দুই এমপিকে সংবর্ধনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে দু’জন নবনির্বাচিত সংসদ সদস্যকে (এমপি) সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর কাঁটাবনে অবস্থিত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে আগত সাবেক ছাত্রদল নেতারা ও অ্যালামনাই সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চাকসু ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ফজলুল হক, পার্বত্য খাগড়াছড়ির নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, নেত্রকোনা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, চট্টগ্রাম-১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহাম্মদ বখতিয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সফিকুল ইসলাম, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মোশাররফ হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে দু’জন নবনির্বাচিত সংসদ সদস্যকে (এমপি) সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর কাঁটাবনে অবস্থিত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে আগত সাবেক ছাত্রদল নেতারা ও অ্যালামনাই সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চাকসু ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ফজলুল হক, পার্বত্য খাগড়াছড়ির নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, নেত্রকোনা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, চট্টগ্রাম-১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহাম্মদ বখতিয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সফিকুল ইসলাম, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মোশাররফ হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজিবুর রহমান, ইউএসটিসির অধ্যাপক ড. শাহাবুদ্দিন, মোহাম্মদ সেলিম, আতিকুল ইসলাম বিপু, এম আর চৌধুরী মিল্টন, দৈনিক যায়যায়দিনের সিওও অ্যাডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু , নূরুল হুদা সোহেল ও অ্যাডভোকেট কে. আলম প্রমুখ।
সভায় সংগঠনের সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি ও সংগঠনের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী এমপিকে ক্রেস্ট প্রদান করেন সাবেক চাকসু ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ফজলুল হক, ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সাঈদ আল নোমান এমপি এবং দৈনিক যায়যায়দিনের সিওও এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক স্বপন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
এতে খাগড়াছড়ি, চট্টগ্রাম, নরসিংদী, জামালপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, ময়মনসিংহ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতারা ও অ্যালামনাই সদস্যরা অংশগ্রহণ করেন।
জেএইচ/জেআইএম
What's Your Reaction?