চবিসাসের সভাপতি রেফায়েত, সম্পাদক সোহেল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যুগান্তরের ক্যাম্পাস প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ রুপক এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সোহেল রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার চবি প্রক্টর অধ্যাপক ড হোসেন শহীদ সরওয়ার্দী বিজয়ীদের নাম ঘোষণা করেন। কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি পদে দেশ রূপান্তরের প্রতিনিধি আজিম সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ ও সিটিজি পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুনতাজ আলী। দপ্তর ও প্রচার সম্পাদক পদে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিনিধি রাব্বি হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে ঢাকা ডায়েরির প্রতিনিধি মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এন টিভির প্রতিনিধি ফুয়াদ মন্ডল এবং নির্বাহী সদস্য পদে দৈনিক আজাদীর প্রতিনিধি শামীম হোসাইন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যুগান্তরের ক্যাম্পাস প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ রুপক এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সোহেল রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার চবি প্রক্টর অধ্যাপক ড হোসেন শহীদ সরওয়ার্দী বিজয়ীদের নাম ঘোষণা করেন।
কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি পদে দেশ রূপান্তরের প্রতিনিধি আজিম সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ ও সিটিজি পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুনতাজ আলী। দপ্তর ও প্রচার সম্পাদক পদে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিনিধি রাব্বি হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে ঢাকা ডায়েরির প্রতিনিধি মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এন টিভির প্রতিনিধি ফুয়াদ মন্ডল এবং নির্বাহী সদস্য পদে দৈনিক আজাদীর প্রতিনিধি শামীম হোসাইন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর অধ্যাপক ড হোসেন শহীদ সরওয়ার্দী। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর মোহাম্মদ মীর হোসেন মজুমদার ও মো. খাইরুল ইসলাম।
What's Your Reaction?