চমেকের ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেট’ নিয়ে আদালতের ৬ নির্দেশনা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এজিএম মনিরুল হাসান সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে দেওয়া এ নির্দেশনায় তদন্ত শেষে সাত কার্যদিবসের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৮ জুন) জারি করা এক প্রশাসনিক আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে ঘটনাটি সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, চমেক হাসপাতালের বাইরে থেকে আসা বৈধ অ্যাম্বুলেন্স কিংবা রোগী ও মৃতব্যক্তির স্বজনদের নিজস্ব গাড়িতে পরিবহনের ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ কাজে জড়িত ব্যক্তিরা গাড়িচালকদের হুমকি, মারধর ও হেনস্তা করছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ড

চমেকের ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেট’ নিয়ে আদালতের ৬ নির্দেশনা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এজিএম মনিরুল হাসান সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে দেওয়া এ নির্দেশনায় তদন্ত শেষে সাত কার্যদিবসের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৮ জুন) জারি করা এক প্রশাসনিক আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে ঘটনাটি সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, চমেক হাসপাতালের বাইরে থেকে আসা বৈধ অ্যাম্বুলেন্স কিংবা রোগী ও মৃতব্যক্তির স্বজনদের নিজস্ব গাড়িতে পরিবহনের ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ কাজে জড়িত ব্যক্তিরা গাড়িচালকদের হুমকি, মারধর ও হেনস্তা করছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি বাধা দেওয়ার ধারাসহ প্রযোজ্য আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়ার কথাও আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, চমেক হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে সমন্বিতভাবে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন রোগী ও মৃতব্যক্তির স্বজনেরা নিজেদের পছন্দমতো অ্যাম্বুলেন্স, ফ্রিজিং ভ্যান বা অন্য কোনো বৈধ যানবাহন ব্যবহার করতে পারেন। কোনো বৈধ গাড়ির প্রবেশ বা সেবা প্রদানে বাধা দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow