চরের বালুর নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, প্রাণ গেলো বিএনপি নেতার ভাতিজার

পাবনার সদর উপজেলার পদ্মার চরে অবৈধ বালু উত্তোলনের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মঞ্জু শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মঞ্জু সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ভাতিজা বলে জানা গেছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা ভাঁড়ারা ইউনিয়নের মধ্যচরের জোতকাকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনুর রহমান। নিহত মঞ্জু শেখ (৪০) ইউনিয়নের জোতকাকুরিয়া গ্রামের দারোগ আলী শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে পদ্মার মধ্যচরে একটি পক্ষ বালু উত্তোলন করছিল। ওই বালুর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবারও এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন বালুর অবস্থান দেখতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মঞ্জু শেখ। সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ বলেন, বালু তো

চরের বালুর নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, প্রাণ গেলো বিএনপি নেতার ভাতিজার

পাবনার সদর উপজেলার পদ্মার চরে অবৈধ বালু উত্তোলনের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মঞ্জু শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মঞ্জু সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ভাতিজা বলে জানা গেছে।

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা ভাঁড়ারা ইউনিয়নের মধ্যচরের জোতকাকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনুর রহমান।

নিহত মঞ্জু শেখ (৪০) ইউনিয়নের জোতকাকুরিয়া গ্রামের দারোগ আলী শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে পদ্মার মধ্যচরে একটি পক্ষ বালু উত্তোলন করছিল। ওই বালুর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবারও এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন বালুর অবস্থান দেখতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মঞ্জু শেখ।

সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ বলেন, বালু তোলায় আমার ভাতিজা বাধা দিতে গেলে তাকে গুলি করে হত্যা করে। কারা বালু কাটছিল সে সম্পর্কে পরিষ্কারভাবে জানি না। তবে আমি এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমান বলেন, বালু কাটাকে কেন্দ্র করে মঞ্জু শেখকে মাথার পেছন দিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে নিশ্চিতভাবে জানাতে পারবো, কারা কেন হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow