চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দৃষ্টিতে রয়েছে এটি। তিনি আমাকে স্পেশালি শ্রীমঙ্গলে কিছু বিষয় দেখবার জন্য আজ পাঠিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ময়লার ভাগাড়টি। এরইমধ্যে প্রশাসনের সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। আজ নতুন করে একটা সিদ্ধান্ত দিয়েছি, শহর থেকে একটু দূরে পরিবেশবান্ধব জায়গায় ময়লার ভাগাড়টি আমরা সরিয়ে ফেলব। সেখানে আমরা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট দিয়ে দেব।’ আরও পড়ুন ‘ফাইলে বন্দি’ শ্রীমঙ্গল পৌরসভার সম্প্রসারণ তিনি আরও বলেন, ‘বৃহত্তর সিলেটের জন্য একটি অনেক বড় প্রকল্প হাতে নেওয়া আছে। প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প। এর মধ্যে প্রায় এক হাজার কোটি টাকার বরাদ্দ আছে মৌলভীবাজার জেলার জন্য।
চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দৃষ্টিতে রয়েছে এটি। তিনি আমাকে স্পেশালি শ্রীমঙ্গলে কিছু বিষয় দেখবার জন্য আজ পাঠিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ময়লার ভাগাড়টি। এরইমধ্যে প্রশাসনের সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। আজ নতুন করে একটা সিদ্ধান্ত দিয়েছি, শহর থেকে একটু দূরে পরিবেশবান্ধব জায়গায় ময়লার ভাগাড়টি আমরা সরিয়ে ফেলব। সেখানে আমরা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট দিয়ে দেব।’
তিনি আরও বলেন, ‘বৃহত্তর সিলেটের জন্য একটি অনেক বড় প্রকল্প হাতে নেওয়া আছে। প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প। এর মধ্যে প্রায় এক হাজার কোটি টাকার বরাদ্দ আছে মৌলভীবাজার জেলার জন্য। সেই হাজার কোটি টাকার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীমঙ্গলকে।’
পৌরসভা সম্প্রসারণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, খুব শিগগির পৌরসভা বর্ধিতকরণের অনুমোদন দেওয়া হবে।
এসময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়কতফয়জুর রহমান ময়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহিদুল ইসলাম/এসআর
What's Your Reaction?
