চলন্ত পিকআপে অস্ত্রের মুখে ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় চলন্ত পিকআপে অস্ত্রের মুখে নগদ টাকা ও তামা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. কাউসার (৩০)। বুধবার (২০ মে) সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে কোম্পানির একটি পিকআপে মালামাল নিয়ে নবাবপুর উদ্দেশে রওনা দেন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার কিউট ফ্যাক্টরির সামনে যানজটে গাড়িটি থামলে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে পিকআপে উঠে পড়ে। অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দূর্ঘাপুর এলাকার বাসিন্দা মো. কাউসার দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মালিবাগ তবলপাড়া এলাকায় অবস্থিত ওরিয়েন্টাল মেটাল ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেডে চাকরি করে আসছেন। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীদের হাতে রামদা, চাইনিজ ছুরি ও লোহার পাইপ ছিল। তারা কাউসার, সেলসম্যান মহারাজ (৩৫) এবং হেলপার ইসরাফিলের (২২) গলায় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় পিকআপের পেছনে থাকা কোম্পানির তিন বস্তা তামার মধ্যে দুই বস্তা নিয়ে যায় দুর্ব

চলন্ত পিকআপে অস্ত্রের মুখে ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় চলন্ত পিকআপে অস্ত্রের মুখে নগদ টাকা ও তামা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. কাউসার (৩০)।

বুধবার (২০ মে) সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে কোম্পানির একটি পিকআপে মালামাল নিয়ে নবাবপুর উদ্দেশে রওনা দেন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার কিউট ফ্যাক্টরির সামনে যানজটে গাড়িটি থামলে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে পিকআপে উঠে পড়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দূর্ঘাপুর এলাকার বাসিন্দা মো. কাউসার দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মালিবাগ তবলপাড়া এলাকায় অবস্থিত ওরিয়েন্টাল মেটাল ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেডে চাকরি করে আসছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীদের হাতে রামদা, চাইনিজ ছুরি ও লোহার পাইপ ছিল। তারা কাউসার, সেলসম্যান মহারাজ (৩৫) এবং হেলপার ইসরাফিলের (২২) গলায় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ সময় পিকআপের পেছনে থাকা কোম্পানির তিন বস্তা তামার মধ্যে দুই বস্তা নিয়ে যায় দুর্বৃত্তরা। ছিনতাই হওয়া তামার ওজন প্রায় ৩৩ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

ভুক্তভোগীরা জানান, তারা চিৎকার করলে দুর্বৃত্তরা তাদের মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় কাউসার থানায় লিখিত অভিযোগ দিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow